× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৩:৩৯ পিএম

বরগুনায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৩:৩৯ পিএম

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার এ ঘোষণা করেন।  ছবি : রূপালী বাংলাদেশ

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার এ ঘোষণা করেন। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি সংসদীয় আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ মোট পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শনিবার (০৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

বরগুনা জেলার দুটি আসন বরগুনা-১ ও বরগুনা-২ মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে বরগুনা-১ আসনে একজন এবং বরগুনা-২ আসনে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

বাতিল হওয়া বিএনপির বিদ্রোহী দুই প্রার্থী হলেন- বরগুনা-১ আসনে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং বরগুনা-২ আসনে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় বহিষ্কৃত সদস্য মো. শামীম।

অন্যান্য বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বরগুনা-২ আসনের আমজনতার দল মনোনীত প্রার্থী মো. আলাউদ্দিন আকাশ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী মো. সোলাইমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদ উদ জামান।

শনিবার বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আয়োজিত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার এসব সিদ্ধান্ত ঘোষণা করেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ কৃষি ব্যাংক আমতলী শাখায় ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হওয়ায় এবং হলফনামা দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে বরগুনা-২ আসনে আমজনতার দল মনোনীত প্রার্থী মো. আলাউদ্দিন আকাশের হলফনামায় তথ্য গোপন এবং দুটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার তথ্য পাওয়ায় তার মনোনয়ন বাতিল হয়। স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদ উদ জামানের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মো. শামীমের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না থাকাসহ বিভিন্ন প্রক্রিয়াগত ত্রুটির কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া ঋণখেলাপি হওয়ায় এনপিপির প্রার্থী মো. সোলাইমানের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বরগুনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, রিটার্নিং কর্মকর্তা নিরপেক্ষভাবেই যাচাই-বাছাই সম্পন্ন করেছেন। কিছু প্রার্থীর ত্রুটির কারণেই মনোনয়ন বাতিল হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সবার দায়িত্ব। আমরা আশা করি সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রক্রিয়ায় অংশ নেবেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্রে আইনগত ও তথ্যগত ত্রুটি পাওয়া গেছে, শুধু সেসব কারণেই মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে কেউ সংক্ষুব্ধ হলে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!