× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১০:৩৯ পিএম

নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১০:৩৯ পিএম

বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ (বরগুনা-আমতলী-তালতলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা তার নির্বাচনি অঙ্গীকার ঘোষণা করেছেন।

নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা-১ আসনের সাধারণ মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করাই তার রাজনীতির প্রধান লক্ষ্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে তিনি একটি নিরাপদ, মানবিক ও আধুনিক বরগুনা গড়ে তুলতে চান।

বরগুনা-১ আসনের জনগণের জন্য ‘আমার ভাবনা, আমার অঙ্গীকার’ শীর্ষক এক বিবৃতিতে নজরুল ইসলাম মোল্লা উল্লেখ করেন, ‘গত ১৭ বছরে এ অঞ্চলের মানুষ জানমাল নিরাপত্তা, সুশাসন ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে সাধারণ মানুষকে। এই অবস্থা থেকে উত্তরণে দায়িত্বশীল ও সাহসী নেতৃত্ব এখন সময়ের দাবি।

নির্বাচনি অঙ্গীকারে তিনি মাদকমুক্ত বরগুনা গড়ে তোলা, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ এবং ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার কথাও জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, সকল ধর্মের মানুষের অধিকার রক্ষা করা হবে এবং হিন্দু ও রাখাইন সম্প্রদায়সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় উপাসনালয় উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মসজিদ, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংসহ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রণোদনার সুষ্ঠু ও স্বচ্ছ বণ্টন নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে নজরুল ইসলাম মোল্লা জানান, বরগুনা জেনারেল হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, উপ-স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি সরকারি দপ্তরে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আমতলী ও তালতলীর ভৌগোলিক দূরত্ব বিবেচনায় দুই উপজেলায় নিয়মিত উপস্থিতি ও কার্যালয় স্থাপন করা হবে এবং পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বরগুনাকে একটি শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক জেলায় রূপান্তর করা হবে।

শেষে তিনি বলেন, ‘বরগুনা-১ আসনের জনগণের একটি ভোটই পারে পরিবর্তনের সূচনা করতে। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাই।’

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

Link copied!