× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৩৪ পিএম

বরগুনায় নির্বাচনি প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে নৌবাহিনী প্রধান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৩৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বরগুনায় নির্বাচনি প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নৌবাহিনীর ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্বপ্রাপ্ত নৌ কন্টিনজেন্টের কার্যক্রম পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সমন্বয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী দেশের ১৬টি সংসদীয় আসনের ২৫টি উপজেলায় দায়িত্ব পালন করছে।

পরিদর্শনকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, বরগুনার জেলা প্রশাসক, ডিআইজি (বরিশাল রেঞ্জ), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (বরিশাল), পুলিশ সুপার, সিভিল সার্জন, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, র‌্যাব, আনসার সদস্য, বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নৌবাহিনী প্রধান আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাধারণ জনগণ যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে নৌবাহিনীসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন।

নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্ট মার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোট প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি নিয়মিত টহল ও ফুট পেট্রোলিং অব্যাহত রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ও সোয়াটস টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান নৌবাহিনী প্রধান। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নৌবাহিনী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!