× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:২৬ পিএম

‘যারা ইশতেহারে ইসলাম বাদ দিতে পারে তারা কোনো ইসলামি দল নয়’

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:২৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী মুফতী মিজানুর রহমান কাসেমী বলেন, ‘যারা ইসলামের নামে ধোঁকাবাজি করে, যারা ক্ষমতার লোভে ইশতেহার থেকে ইসলাম বাদ দিতে পারে, তারা কোনো ইসলামি দল নয়।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় পাথরঘাটা কে. এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মুফতী মিজানুর রহমান কাসেমী বলেন, ‘আমি যদি বিজয়ী হই, পাথরঘাটা হবে চট্টগ্রামের মতো। আমি বিজয়ী হলে পাথরঘাটায় একটি আধুনিক হাসপাতাল করব। আমি যদি নির্বাচিত হই, সংসদে গিয়ে প্রথম বিল হিসেবে নিখোঁজ ও মৃত্যুবরণকারী জেলেদের জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণের বিল আনব।’

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহ, উপজেলা সভাপতি সোহাগ বাদশা প্রমুখ।

সভায় চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আজ বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪ বছর। যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তার বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। বরং বিশ্বে দুর্নীতিতে বাংলাদেশ পাঁচবার প্রথম হয়েছে।’

এ সময় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যখন দেখলাম জামায়াত আর ইসলামের মধ্যে নেই, যখন দেখলাম জামায়াতের মধ্যে আমেরিকার টিপস ঢুকে গেছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে থাকতে পারে না। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। আওয়ামী লীগ ও বিএনপিও আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, আমরা চাইলে তখন এমপি-মন্ত্রী হতে পারতাম। যেখানে জনগণের কল্যাণ নেই, যেখানে ইসলাম নেই, ভালোবাসা নেই এবং দুর্নীতি আছে—তাদের সঙ্গে আমরা নেই।’

Link copied!