× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:২৪ পিএম

মাদ্রাসা থেকে ফেরার পথে জামায়াত নেতাকে পিটিয়ে জখম

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় জামায়াতের এক নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী দাখিল মাদ্রাসার কাছে বয়ার খুঁটি ব্রিজের ওপর ঘটনাটি ঘটে।

কাঁঠালতলী দাখিল মাদ্রাসার সুপার শরীফ আবদুর রহমান জানান, হামলায় মাহফুজুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার দুই পায়ে গুরুতর জখম হয়েছে। এ ছাড়াও তার বাঁ হাত ও মাথাতেও আঘাত করা হয়েছে।

আহত মাহফুজুর রহমান উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াত আমির ও কাঁঠালতলী দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রধান।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান কাঁঠালতলী দাখিল মাদ্রাসা থেকে বেলা ১টার দিকে বের হন এবং মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হন। মাদ্রাসা থেকে বয়ার খুঁটি ব্রিজে পৌঁছানোর পর তিন ব্যক্তি তার ওপর হামলা চালান। এ সময় তার সঙ্গে মাদ্রাসার জুনিয়র মৌলভি রফিকুল ইসলাম ছিলেন।

রফিকুল ইসলামের বরাত দিয়ে কাঁঠালতলী দাখিল মাদ্রাসার সুপার শরীফ আবদুর রহমান আরও বলেন, মাহফুজুর রহমান বয়ার খুঁটি ব্রিজের ওপর ওঠামাত্র তিন যুবক লাঠি ও লোহার পাইপ দিয়ে আঘাত করে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেন। এরপর তার দুই পায়ে বারবার আঘাত করে ভেঙে দেন। এ সময় তার কপালের ডান অংশে ও বাঁ হাতেও আঘাত করা হয়। পরে স্থানীয় মানুষেরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, মাহফুজুর রহমানের দুই পায়ে মারাত্মক জখম হয়েছে। এ ছাড়া কপালেও আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) নেওয়ার জন্য বলা হয়েছে।

পাথরঘাটা থানার ওসি মং চেন লা বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!