× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:৪০ পিএম

বরগুনা জেলা পরিষদ প্রশাসক হলেন নজরুল ইসলাম মোল্লা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:৪০ পিএম

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। ছবি : সংগৃহীত

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। ছবি : সংগৃহীত

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নাম সরকারিভাবে ঘোষণা করা হয়।

নজরুল ইসলাম মোল্লা সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও বরগুনার রাজনীতিতে তার অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই দায়িত্বে নিয়োগ দিয়েছেন বলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন।

বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন জানিয়েছেন, বরগুনা জেলার উন্নয়নকে আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল ইসলাম মোল্লাকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। বরগুনা জেলা বিএনপি এই নিয়োগের জন্য কৃতজ্ঞ।

নিয়োগপ্রাপ্তির পর নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক কল্যাণে আমি সকল সরকারি ও স্থানীয় উদ্যোগকে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব। জেলা বাসীর আস্থা ও সহযোগিতা আমার জন্য সবচেয়ে বড় প্রেরণা। নজরুল ইসলাম মোল্লা আরও বলেন, জেলার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক উন্নয়ন ও পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতিতে ভূমিকা রাখবেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!