ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৭০ কেজির বিরল ‘বাঘা আইর’ দেখতে জনতার ভিড়

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:০৯ এএম
বাঘা আইর মাছ। ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনায় হোটেলে বিক্রির জন্য আনা হয়েছে ৭০ কেজি ওজনের বিরল প্রজাতির বাঘা আইর মাছ। স্থানীয় হোটেল ব্যবসায়ী মজিবর এই মাছটি ৮২ হাজার টাকায় ঢাকার তেজগাঁও বাজার থেকে বরগুনার স্থানীয় আড়তদার মোস্তফার মাধ্যমে সংগ্রহ করেছেন।

মাছটি প্রদর্শনের সময় বরগুনার স্থানীয়রা ঘিরে ধরেন।

তারা জানান, এত বড় ও বিরল প্রজাতির মাছ বরগুনায় আগে কখনো দেখা যায়নি।

হোটেল ব্যবসায়ী মজিবর বলেন, শখের বশে আমি এই মাছটি এনেছি। এর আগে হোটেলে বড় বড় মাছ বিক্রি করেছি, তবে বাঘা আইর মাছ এবারই প্রথম। ইতিমধ্যে অনেকে ফোন করে নিশ্চিত করেছেন যে, দুপুরে হোটেলে এসে এই বিরল মাছটি খাওয়ার জন্য উপস্থিত হবেন।