ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:৪৫ পিএম
বরিশালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি। ছবি- রূপালী বাংলাদেশ

বরিশালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এ এলাহী।

সভায় সভাপতিত্ব করেন শাহ মো. রফিকুল ইসলাম, পরিচালক (উপসচিব), বিভাগীয় কার্যালয়, সমাজসেবা অধিদপ্তর, বরিশাল।