× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৪:০৪ পিএম

বরিশালে জামায়াতের হেলালসহ ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৪:০৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বরিশাল-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

মঙ্গলবার  (২০ জানুয়ারি) দুপুর আড়াইটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। একই সঙ্গে বরিশাল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিমকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিমকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার জন্য তিনি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। যারা আগে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দিতে চেয়েছিলেন, তারা এখন ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে সমর্থন করবেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত বরিশালের ৬টি সংসদীয় আসনের ৪৩ জন প্রার্থীর মধ্যে পাঁচ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মো. তারিকুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান, এবং বরিশাল-৫ (সদর) আসন থেকে এবি পার্টির প্রার্থী মো. তারিকুল ইসলাম।

আজ সন্ধ্যায় প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন রিটার্নিং কর্মকর্তা।

Link copied!