× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৪৫ পিএম

সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৪৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা থেকে চেংগুটিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার গ্রামীণ সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় ভরা; ফলে যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও জমে আছে পানি, কোথাও কাদার স্তূপ। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকরা। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান প্রায়ই খাদে পড়ে উল্টে যাচ্ছে, এতে যাত্রীরা আহত হচ্ছেন।

চেংগুটিয়া গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন তালুকদার বলেন, এই সড়ক দিয়ে অন্তত পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। বর্ষায় হাঁটাও কঠিন হয়ে পড়ে। অনেক সময় কাদা মাড়িয়ে বাজারে গিয়ে তবেই যানবাহনে উঠতে হয়।

ইজিবাইক চালক ইসমাইল হোসেন বলেন, খানাখন্দ আর কাদার কারণে গাড়ির কন্ট্রোল বক্স ও মোটর বারবার নষ্ট হচ্ছে। এতে আমাদের বড় ধরনের ক্ষতি হচ্ছে। এছাড়া কিছু প্রভাবশালী ব্যক্তির অবৈধ পুকুর খননের কারণে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন আকন্দ দ্রুত সড়কটি পাকা করার দাবি জানিয়ে বলেন, এভাবে আর চলতে পারে না। দ্রুত ব্যবস্থা না নিলে ভোগান্তি আরও বাড়বে।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলার নির্বাহী প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, সড়কটির বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে দ্রুত সরেজমিনে পরিদর্শন করা হবে। আগামী বছরের জুনে মেরামতের পরিকল্পনা রয়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার না করলে এই সড়ক জনদুর্ভোগের স্থায়ী উৎসে পরিণত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!