× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৮:৩৭ পিএম

‘খেয়ে থাকি আর না খেয়ে থাকি, ভারতের গোলামি করব না’

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৮:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ‘ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়। তবে খেয়ে থাকি, আর না খেয়ে থাকি, আমরা ভারতের গোলামি করব না। ভারত শেখ হাসিনাকে ১৬ বছর ক্ষমতায় রেখেছে। পতনের পর আবার তারা সেই মাসির দেশে আশ্রয় নিয়েছে। অন্যায় ও অবৈধভাবে শেখ হাসিনা ১৫ বছর দেশকে শাসন করেছেন। শেখ হাসিনার এসব অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করত তাদের আয়নাঘরে বন্দি করা হতো। সেখানে চালানো হতো অমানবিক নির্যাতন।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীনগর বাজারে প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরও বলেন, ‘হ্যাঁ-না ভোটের কোনো আইনি ভিত্তি নেই। বিএনপির এতে আপত্তি ছিল। তবে নির্বাচন ঠিকমতো না হওয়ার শঙ্কায় বিএনপি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছে। নির্বাচনের পর এটি আবার বিশ্লেষণ করে দেখবে বিএনপি।’

মেজর হাফিজ ধানের শীষে সবাইকে ভোট দেওয়ার জন্য বলেন। সকলকে এবং তরুণ ভোটারদের যোগ্য প্রার্থী এবং সৎ লোক দেখে ভোট দেওয়ার জন্য আহ্বান করেন।

তিনি বলেন, একটি দল মহিলাদের দিয়ে মানুষের বাড়ি বাড়ি পাঠিয়ে বলছে দাঁড়িপাল্লা/ফুলকপিতে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। অথচ সে দলটি সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে একজন মহিলা প্রার্থী দেয়নি। তারা সবসময় মহিলাদের আসবাবপত্রের মতো ব্যবহার করছে।

বদরপুর বিএনপির (দক্ষিণ) সভাপতি মো. মারুফের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্যাহ হাওলাদার, বদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মেম্বারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।  

রূপালী বাংলাদেশ

Link copied!