× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:২৫ পিএম

গণজোয়ারে ভেসে নির্বাচনি প্রচার শুরু করলেন পার্থ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:২৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার রাজনীতিতে শক্ত বার্তা দিল বিএনপি-জোট। লাখো মানুষের সরাসরি উপস্থিতি ও গণজোয়ারের মধ্য দিয়ে ভোলায় আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করলেন বিএনপি-জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার আগমন ঘিরে পুরো ভোলা পরিণত হয় জনসমুদ্রে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে বরিশাল হয়ে স্পিডবোটযোগে ভোলা সদর খেয়াঘাটে পৌঁছান ব্যারিস্টার পার্থ। খেয়াঘাটে পা রাখতেই বিএনপি ও বিজেপির লাখো নেতাকর্মী ও সমর্থকের ফুলেল শুভেচ্ছা, স্লোগান ও উল্লাসে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। মুহূর্তেই স্পষ্ট হয়ে যায়—ভোলার নির্বাচনি মাঠে জোটের অবস্থান কতটা শক্ত।

খেয়াঘাট এলাকা থেকে শুরু হয় একটি বিশাল গণশোভাযাত্রা। লাখো মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রায় তিন ঘণ্টা পর বেলা সোয়া ৩টায় শহরের নতুনবাজারে অবস্থিত জেলা বিজেপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাজুড়ে নেতাকর্মীরা নিজ দলের প্রতীক গরুর গাড়ি মার্কা-এর স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।

নতুনবাজারে আয়োজিত জনসমাবেশে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, 'ভোলায় বিএনপি ও বিজেপির সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, এটি দীর্ঘদিনের পরীক্ষিত ঐক্য। ভোলায় বিএনপি–বিজেপি ভাই ভাই। এই ঐক্যই আমাদের শক্তি এবং এই ঐক্য দিয়েই আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করব।'

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শাসনামলে আপসহীন অবস্থান থেকেই তিনি রাজনীতি করে এসেছেন। একসময় শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখিয়েছি। যখন অনেকেই ভয় পেয়ে চুপ ছিলেন, তখন আমি গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে দাঁড়িয়েছি।

ভোলার উন্নয়ন প্রসঙ্গে ব্যারিস্টার পার্থ বলেন, ভোলার মানুষ যাকে যোগ্য মনে করবে তাকেই সংসদে পাঠাবে। তবে ভোলার ন্যায্য দাবি আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি জনগণের পাশে থেকে আপসহীনভাবে কাজ করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহসহ বিএনপি ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকাল থেকেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের আগমন ঘিরে ভোলাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। তাকে বহনকারী শোভাযাত্রার গাড়িবহর গরুর গাড়ি মার্কা স্লোগানে মুখরিত হয়ে জোটের শক্ত অবস্থান স্পষ্ট করে তোলে।

সমাবেশ শেষে বিকেল পৌন ৪টায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শহরের উকিলপাড়ায় অবস্থিত নিজ বাসভবন ‘শান্তনীড়’-এ পৌঁছান।

উল্লেখ্য, ভোলা-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৭ জন প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!