× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:৩৩ পিএম

ভয়াবহ আগুনে ৭ দোকান পুড়ে ছাই, আড়াই কোটি টাকা ক্ষতি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:৩৩ পিএম

আগুনে পুড়ে যাওয়া দোকান। ছবি : রূপালী বাংলাদেশ

আগুনে পুড়ে যাওয়া দোকান। ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাজারের সাতটি দোকান ও গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় আড়াই কোটি টাকা ক্ষতির দাবি করেছেন। পরে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারের মাঝের গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে মুদি মালামাল, ইলেকট্রনিকস সামগ্রী, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে প্রথমে সুমন স্বর্ণকারের জুয়েলারি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও ছয়টি দোকানে।

এতে সুমনের জুয়েলারি দোকান, সজীবের ইলেকট্রনিকস দোকান, শরীফ ঢালীর মুদি দোকান ও একটি মালামালের গুদামঘর, মাকসুদের জাল-বটের দোকান ও গুদাম এবং আব্বাস তালুকদারের মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

সরেজমিন পরিদর্শন করে জানা যায়, সুমনের জুয়েলারি দোকানে প্রায় আট লাখ টাকার স্বর্ণ, সজীবের ইলেকট্রনিকস দোকানে প্রায় ছয় লাখ টাকার মালামাল, শরীফ ঢালীর দোকানে মুদি মালামাল ও নগদ অর্থসহ আনুমানিক ৮০ থেকে ৯০ লাখ টাকা, মাকসুদের দোকানে প্রায় ৫০ লাখ টাকা এবং আব্বাস তালুকদারের মুদি দোকানে নগদ অর্থসহ প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুসা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হবে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!