× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:৪৬ এএম

বাড়ির সামনে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:৪৬ এএম

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : রূপালী বাংলাদেশ

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার চরফ্যাশন উপজেলায় নিজ বাড়ির সামনে মো. ভুট্টো (৫০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভুট্টো ওই এলাকার মো. আক্তারুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাড়ির সামনের রাস্তায় একা দাঁড়িয়ে ছিলেন ভুট্টো। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ওসি জানান, নিহতের নামে মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!