ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর হোসেন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:০২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আকবর হোসেন।

আকবর হোসেন ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের নুর মোহাম্মদ বেপারী বাড়ির আবুল কালাম মাস্টারের ছেলে।

গত ২১ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভির হাসান রুমানের স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় মো. আকবর হোসেনকে লালমোহন উপজেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।