× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১২:৩৬ পিএম

ট্রলারডুবিতে জেলে নিহত, বাবার মরদেহ তীরে টেনে আনলেন দুই সন্তান

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১২:৩৬ পিএম

নিহত জেলের মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত জেলের মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার দক্ষিণ আইচা এলাকায় আকস্মিক ঘূর্ণিঝড়ে মাছ ধরার একটি ছোট ট্রলার ডুবে গিয়ে বেচু মাঝি (৬৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ মার্চ) বিকেলে চরপাতিলা বয়ার চর সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেচু মাঝি চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফারুকী গ্রামের বাসিন্দা। তিনি মৃত মজিবল হকের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি চার ছেলে ও পাঁচ মেয়ের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বেচু মাঝি তার দুই ছেলে শাহীন (১২) ও সাকিলকে (১৪) সঙ্গে নিয়ে মাছ ধরতে চর পাতিলা এলাকায় যান। শুক্রবার বিকেলে মাছ ধরার সময় হঠাৎ প্রবল ঘূর্ণিঝড় শুরু হলে তাদের ট্রলারটি উল্টে যায়।

এ সময় বেচু মাঝি ট্রলারের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান এবং আর উপরে উঠতে পারেননি। তবে তার দুই ছেলে ভাসমান প্লাস্টিকের সাহায্যে কোনোভাবে পানিতে ভেসে থেকে প্রাণে রক্ষা পায়।

পরে কিছুক্ষণ পর বেচু মাঝির নিথর দেহ পানিতে ভেসে উঠলে দুই সন্তান অসীম সাহসিকতার পরিচয় দিয়ে বাবার মরদেহ টেনে তীরে নিয়ে আসে। স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১০টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানো হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয়রা জানান, বেচু মাঝিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি জরুরি সহায়তার আহ্বান।

Link copied!