× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৪:৩৫ পিএম

ভোলায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৪:৩৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার দৌলতখান উপজেলায় বিএনপির একটি ভাড়া করা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ মার্চ) গভীর রাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘হাফিজ ইব্রাহিম সমাজসেবা পরিষদ’ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের ধোঁয়া ও শিখা দেখতে পান এলাকাবাসী। পরে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দাস বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!