× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৬:৩৩ পিএম

মেঘনায় ট্রলার থেকে সাড়ে ৪ হাজার লিটার চোরাই পেট্রোল উদ্ধার

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৬:৩৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে প্রায় ৪ হাজার ৪০০ লিটার চোরাই পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। জব্দকৃত পেট্রোলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাতে ভোলার দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রলারে তল্লাশি চালিয়ে ২২টি ব্যারেলে সংরক্ষিত প্রায় ৪ হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

তিনি আরও জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত পেট্রোলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর হস্তান্তর করা হবে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।

Link copied!