× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৩:৫৯ পিএম

ভোলায় ইলিশ সংরক্ষণ অভিযানে ২১ জেলের কারাদণ্ড

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৩:৫৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গত ১৫ অক্টোবর ২০২৫ রাত থেকে ১৬ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত ভোলার বোরহানউদ্দিন উপজেলাধীন তেতুঁলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৫) অনুযায়ী নয়জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ্জামান।

অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন: মতলব মাঝি (২৮), পিতা: রশিদ মাঝি, মো. রুহুল আমিন (৩৬), পিতা: রেখাত আলী, রাসেল (২০), পিতা: সামুল হাং, আসাদুল হক (২৫), পিতা: কামাল হাং,কামাল হাং (৪৫), পিতা: মহিম হাং, বিল্লাল হাং (২৬), পিতা: মতলব হাং, রফিক মিয়াজী (৩৮), পিতা: আ. রশিদ মিয়াজী, আরিফ বিশ্বাস (২৫), পিতা: দুলাল বিশ্বাস,সায়েম মৃধা (২৭), পিতা: সালাম মৃধা গ্রাম: চন্দ্রদীপ, ৪নং ওয়ার্ড, বাউফল, পটুয়াখালী।

এছাড়া সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস কর্তৃক আরও ১২ জন জেলেকে পৃথকভাবে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ১০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ৩০ কেজি ইলিশ মাছ বিধি মোতাবেক বিতরণ করা হয়।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ-কন্টিনজেন্ট বোরহানউদ্দিন, ও বোরহানউদ্দিন থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন “মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

রূপালী বাংলাদেশ

Link copied!