ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধুনটে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:২১ এএম
গ্রেপ্তার তিনজন মাদক কারবারি। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চান্দারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রামের মৃত আবদুল রশিদের ছেলে মামুন (৩৩), রাসেল (২৮) এবং সদরপাড়া গ্রামের মৃত আলমের ছেলে রানা মিয়া (২৮)।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি মিলে চান্দারপাড়া এলাকার একটি বাড়িতে মাদকের কারবার করছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

আটকের পর তাদের দেহ তল্লাশি করে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।