× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০২:১৬ পিএম

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০২:১৬ পিএম

দুপচাঁচিয়া থানা। ছবি : রূপালী বাংলাদেশ

দুপচাঁচিয়া থানা। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় পিকআপ গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাকা রাস্তার পাশের আইল্যান্ডে গভীরতা থাকায় পেছন দিক থেকে একটি পিকআপ গাড়ি সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক রাস্তায় ছিটকে পড়েন। এরপর দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মোটরসাইকেল চালকের নাম পারভেজ (২৬)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল কোরাল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পারভেজ প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে বারোমাইল এলাকার একটি পেপার মিলে কর্মস্থলে যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!