× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৫৭ এএম

জামায়াতের কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত ৭

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৫৭ এএম

ধুনট থানা। ছবি : রূপালী বাংলাদেশ

ধুনট থানা। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে গণভোটে ‌‘হ্যাঁ’-এর প্রচারণার সময় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে।

হামলায় দলটির অন্তত সাত নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শৈলমারী গ্রামের আজাহার আলীর ছেলে আইয়ুব আলী (৫০), তছের আলীর ছেলে মাসুদ রানা (৪৯), তারাকান্দি গ্রামের আবদুস ছামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫), আলাউদ্দিনের ছেলে জিয়াউর রহমান ঠান্ডু (৪৩), রাঙামাটি গ্রামের জাবেদ আলীর ছেলে আবু বক্কার (৪৮), ছোহরাব হোসেনের ছেলে সামিউল (৩০), নলডাঙ্গা গ্রামের আবদুস ছামাদের ছেলে রবিউল ইসলাম (৪৩)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা এলাঙ্গী বাজার এলাকায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে জামায়াতের সাত নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী বলেন, নির্বাচনের প্রচারণা নিয়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। তাদের ওপর হামলা চালানো কিংবা মারধরে আহত করার অভিযোগ সঠিক নয়।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, নির্বাচনের প্রচারণা নিয়ে দুই দলের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

তিনি আরও বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!