ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক এবং লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণার সূচনা করে জেলা ও উপজেলা বিএনপি।
গণসংযোগে ব্যস্ত বিএনপি
মানুষের সাথে সরাসরি সংলাপ সকালে শহরের প্রধান সড়ক, বাজার ও বিভিন্ন জনবহুল এলাকায় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। ব্যবসায়ী, শিক্ষার্থী, শ্রমজীবী, তরুণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে নির্বাচনী বার্তা তুলে ধরেন তারা। নির্বাচনি পোস্টার ও লিফলেটের পাশাপাশি ‘ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার’ বিষয়ে ভোটারদের সাথে সংলাপ করা হয়।
সমন্বয়ের দায়িত্বে বাদশা প্রচারণায় সাজানো মাঠ
প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও তারেক রহমানের নির্বাচন সমন্বয়ক রেজাউল করিম বাদশা। তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নেতাকর্মীদের দাবি “তারেক রহমানের লক্ষ্য দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এবার বগুড়া-৬ আসনে ধানের শীষের জয় ০নিশ্চিত করবে জনগণ।”
আচরণবিধি মেনে প্রচারণা শান্তিপূর্ণ মাঠ গড়ার তৎপরতা
বিএনপি নেতারা জানান, নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে গ্রামে গ্রামে ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা হবে।
প্রচারণার মূল বার্তা চারটি ইস্যুকে কেন্দ্র করে সাজানো হচ্ছে
১. গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা
২. এলাকা ও জাতীয় উন্নয়ন পরিকল্পনা
৩. কর্মসংস্থানের প্রসার
৪. ন্যায়বিচার ও সমান সুযোগ
বগুড়ার ঐতিহ্য ও ২০২৫ এর সমীকরণ: প্রধান যুদ্ধ বিএনপি বনাম জামায়াত
২০০৮ নির্বাচন পর্যন্ত বগুড়া ছিল বিএনপির “রাজনৈতিক দুর্গ” হিসেবে পরিচিত। এবার সেই দুর্গে বিএনপির নেতৃত্বে লড়ছেন দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা—তারেক রহমান। এই প্রার্থীতা স্থানীয় রাজনৈতিক মাঠকে নতুন মাত্রা দিয়েছে। অন্যদিকে, একই আসনে জামায়াত মনোনীত প্রার্থীও মাঠে সক্রিয়, ফলে বগুড়া-৬ এ প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা হবে মূলত বিরোধী রাজনীতির অভ্যন্তরীণ শক্তিমত্তার পরীক্ষা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি সংগঠন, জনপ্রিয়তা ও স্ট্রাকচার নিয়ে এগিয়ে জামায়াত নির্দিষ্ট ভোটব্যাংক ও কোর অর্গানাইজেশন এর উপর নির্ভরশীল এই দুইশক্তির প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতায় স্থানীয় ভোটারের আচরণ হবে নজরকাড়া।
তারেক রহমানের প্রার্থিতা: জাতীয় রাজনীতিতে প্রতীকী গুরুত্ব
প্রথমবারের মতো দলীয় শীর্ষ নেতার নিজ আসন হিসেবে বগুড়া-৬ এখন জাতীয় আলোচনার কেন্দ্রে। স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমানের প্রার্থীতা বগুড়ার মানুষকে গর্বিত করেছে। জনগণ এবার রায় দেবে গণতন্ত্রের পক্ষে।
ভোটারের মনোযোগে যে ৫ বিষয় বগুড়া-৬ এর ভোটাররা ইতোমধ্যে যে বিষয়গুলো বিবেচনায় রাখছেন—
১. দলের কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থান
২. জাতীয় রাজনৈতিক সংকট ও গণতন্ত্র প্রশ্ন
৩. এলাকার উন্নয়ন প্রত্যাশা
৪. বেকারত্ব ও কর্মসংস্থান
৫. বিরোধী রাজনীতির ভবিষ্যৎ কর্মপথ
নির্বাচনি কাউন্টডাউন শুরু হলেও বগুড়া-৬ আসন এরই মধ্যে বগুড়ার রাজনীতিকে জাতীয় পরিসরে নিয়ে গেছে। প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু হওয়ায় এখন প্রশ্ন ধানের শীষ কি আবারো বগুড়া-৬ এ বিজয়ী হবে, নাকি নতুন সমীকরণ তৈরি হবে? ভোটের দিনেই মিলবে তার উত্তর মিলবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন