× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:২৯ এএম

ধুনটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:২৯ এএম

গ্রেপ্তার আসামিরা। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার আসামিরা। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযানে জুয়া, মাদক, ওয়ারেন্ট, চুরি, নাশকতাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকা ২০ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে জুয়া মামলায় ভাণ্ডারবাড়ী ইউনিয়নের মরিচতলা গ্রামের আবুল কাশেম (৭২), আব্দুর রাজ্জাক মণ্ডল (৬২), বরইতলী গ্রামের মাসুদ সরকার (৪০), গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলী (৬০), খোকশাবাড়ী গ্রামের আলামিন (৪১), গোসাইবাড়ী গ্রামের বলাই মণ্ডল (৪৭), পূর্ব গুয়াডহুরী গ্রামের মালেক (৩৮), সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকার খোকন (৪০), একই উপজেলার তোফাজ্জল হোসেন ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পরানপুর গ্রামের মোজাম্মেল হক (৪২) অন্তর্ভুক্ত। তারা জুয়া খেলার টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার হন।

মাদক মামলায় চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের গোলাপ মণ্ডল (২৫), শাকিল (২২), দুলাল হোসেন (২২), নিমগাছি ইউনিয়নের আপেল মাহমুদ (৩৪) ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন।

নাশকতা মামলায় সোনাহাটা গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম সাগর (৩২) এবং চুরি মামলায় চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের জাহিদুল ইসলাম (২৭) আটক হয়েছেন। এ ছাড়া পাঁচথুপি গ্রাম থেকে চার মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানা পুলিশ জানায়, গ্রেপ্তাররা বিভিন্ন মামলার আসামি। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!