বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নারী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
পদযাত্রায় উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনে দাঁড়িপাল্লা প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি পারুল আখতার, মহিলা কর্মপরিষদের নেত্রী নার্গিস সুলতানা, খালেদা আখতার, মোহাতাব আরা, মুনজিলা, মোরশেদা, জেলা নেত্রী নাদীরা সুলতানা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের ভিপি সাদিয়া জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পদযাত্রায় অংশ নেওয়া নারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন জানান। পদযাত্রায় বিপুলসংখ্যক নারী সমর্থকের উপস্থিত ছিলেন।

