× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:০৫ পিএম

ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:০৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাবেদ মোল্লা (৫০)-এর সম্পূর্ণ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার রাতের দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনারপুর গ্রামের মৃত খোদাবক্স মোল্লার ছেলে জাবেদ মোল্লার বাড়িতে সোমবার রাত আনুমানিক ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে ফায়ার সার্ভিস টিমকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস টিম পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ নগদ অর্থ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গ্রামবাসী দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। বর্তমানে জাবেদ মোল্লা ও তার পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।

ক্ষতিগ্রস্ত জাবেদ মোল্লা জানান, ‘সোমবার মেয়ের জামাই বিদেশ থেকে দেশে ফেরায় রাত ১০টার দিকে তাকে আনতে পরিবারের সবাই ঢাকা এয়ারপোর্টে যায়। পরে মধ্যরাতে জানতে পারি বাড়িতে আগুন লেগেছে। তাৎক্ষণিক ফিরে এসে দেখি পুরো বাড়ি পুড়ে গেছে। মেয়ের জামাইয়ের বিদেশ থেকে পাঠানো টাকা ঘরেই রক্ষিত ছিল। সেই টাকা, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল, গোয়ালঘরে থাকা আমার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ব্যাটারিচালিত অটোরিকশা—সবই পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, ‘আগুন লাগার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।’

Link copied!