× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:২৩ পিএম

আদমদীঘিতে শহীদ জিয়া স্মৃতিসংঘ অফিসে অগ্নিসংযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:২৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে শহীদ জিয়া স্মৃতিসংঘ (রেজি. নং: আদম-৩১/৮৯) এর অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসহ সংঘের আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জিনইর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শহীদ জিয়া স্মৃতিসংঘের সভাপতি জিনইর গ্রামের ছবেদ আলীর ছেলে ফেরদৌস আলী বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় কোমাপুর গ্রামের শমসের আলী মাস্টারের ছেলে ছানোয়ার হোসেন (৩৮), আব্দুস ছাত্তারের ছেলে বজলুর রহমান (৩৮) এবং হাবিল সরদারের ছেলে মাসুদ (২৫)-এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, জিনইর মধ্যপাড়া গ্রামে অবস্থিত শহীদ জিয়া স্মৃতিসংঘের অফিসে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি টাঙানো ছিল এবং বিভিন্ন আসবাবপত্র রাখা ছিল। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উল্লেখিত ব্যক্তিসহ আরও অজ্ঞাত ১০-১২ জন সংঘের অফিসে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা বিষয়টি দেখে আদমদীঘি ফায়ার সার্ভিসে খবর দিলে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অফিসের ছাউনি ও কক্ষের ভেতরে থাকা ছবি ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়।

এতে সংঘের প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাদী ফেরদৌস আলী জানান।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!