× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০২:৪১ পিএম

দুপচাঁচিয়ায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০২:৪১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার খরগোপুর এলাকায় বয়লার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—তাহসিন আলী (১৯), বেলাল হোসেন (৩২) ও পান্না (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি অস্থায়ী ধান সিদ্ধ কারখানায় কাজ চলাকালে হঠাৎ বয়লারের ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা তিন শ্রমিক গুরুতর দগ্ধ হন। 

দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ঘটনাস্থলে লোকজন জড়ো হয়। বিস্ফোরণের তীব্রতায় বয়লারের কিছু অংশ ছিটকে পড়ে বলেও তারা জানান।

ঘটনার পর বয়লারের মালিক রাজ্জাক আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা না গেলেও সংশ্লিষ্টরা ধারণা করছেন, বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণেই এ বিস্ফোরণ ঘটতে পারে। এ বিষয়ে তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Link copied!