× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৪:৫৮ পিএম

চাতালের বয়লার বিস্ফোরণে আহত শ্রমিকের ছয়দিন পর মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৪:৫৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকায় চাতালের বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে আহত শ্রমিক তাসিন হোসেন (১৯) ছয়দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত তাসিন তালোড়া পৌর এলাকার সরঞ্জাবাড়ি মহল্লার বাসিন্দা বকুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে তালোড়া পৌর এলাকার স্বর্গপুর মহল্লায় আনছার আলী ওরফে রাজ্জাত আলীর একটি চাতালে ধান সিদ্ধ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তাসিন গুরুতর দগ্ধ হন।

পরে তাকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর শাহিনুর ইসলাম তাসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট মহল চাতাল ও বয়লার পরিচালনায় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!