× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৪:৫০ পিএম

নন্দীগ্রামে নিখোঁজ চা বিক্রেতার সাতদিনেও সন্ধান মেলেনি 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৪:৫০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে নিখোঁজের সাতদিন পেরিয়ে গেলেও চা বিক্রেতার সন্ধান পায়নি পরিবার। গোপাল সরকার (৪০) পৌর এলাকার বৈলগ্রাম মহল্লার মৃত মধু চন্দ্রের ছেলে। অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস পাওয়া যাচ্ছে না। খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছেন স্বজনরা।

নিখোঁজ সংক্রান্তে গত রোববার নন্দীগ্রাম থানায় জিডি করেছেন নিখোঁজ চা বিক্রেতার ছেলে গৌরাঙ্গ সরকার। এর আগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন গোপাল সরকার। তিনি ওমরপুর হাটে চা দোকান করে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি কৃষিকাজ করতেন বলে জানিয়েছে পরিবার।

জিডি সূত্র জানায়, নন্দীগ্রাম যাওয়ার কথা বলে বৈলগ্রাম নিজ বাড়ি থেকে বের হন গোপাল। সেদিনের পর থেকে তিনি বাড়ি ফেরেননি। তার পরনে ছিল সাদা লুঙ্গি আর সাদা শার্ট। উচ্চতা পাঁচ ফুট, গায়ের রং ফর্সা, মুখ মন্ডল লম্বাটে। তার সন্ধান পেতে পরিবারের সদস্যরা সব আত্মীয়ের বাড়িতে ছুটছেন। বুধবার পর্যন্ত সাতদিন জেলা শহরসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস পাননি।

নিখোঁজ গোপাল সরকারের স্ত্রী আদরী রানী বলেন, দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে। সহজ সরল মানুষ, তার কোনো শত্রু নেই। কেউ অপহরণ করেছে কি না, তিনি কোথায় আছেন, সুস্থ নাকি অসুস্থ অবস্থায় আছেন। তার ফেরার অপেক্ষায় আছি। থানায় জিডি করেছি, খুঁজে পেতে সকলের সহযোগিতা চাই।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, নিখোঁজ ঘটনার জিডি পেয়ে পুলিশ কাজ করছে। তার সন্ধানে সব ধরনের প্রচেষ্টা চলছে। কেউ নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

Link copied!