× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:৫২ পিএম

আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার পথে বগুড়া এয়ারফিল্ড

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:৫২ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি : সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি : সংগৃহীত

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাশপথের প্রত্যাশাকে সামনে রেখে এবার বড় পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার (৭ মে) বগুড়া এয়ারফিল্ড ও আশপাশের এলাকা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। এ সময় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিমানমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চল কৃষি, শিল্প ও পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় অঞ্চল হলেও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অভাবে এর পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলে বিনিয়োগ বাড়বে, শিল্পায়ন ত্বরান্বিত হবে এবং পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে কর্মসংস্থানের ক্ষেত্রও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান বলেন, বগুড়া এয়ারফিল্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্থানে অবস্থিত। এটি ইতোমধ্যে সামরিক ও বেসামরিক উভয় ধরনের বিমান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে জাতীয় অর্থনীতির পাশাপাশি দেশের কৌশলগত সক্ষমতাও আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল চালুর বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং এ কাজে বাংলাদেশ বিমান বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!