× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১১:১৬ এএম

ধুনটে যমুনা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান লাশ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১১:১৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে যমুনা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেয়েছেন স্থানীয় জেলেরা। সোমবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে ভাসমান আবর্জনার সঙ্গে আটকে থাকা মরদেহটি তাদের নজরে আসে।

যমুনা পাড়ের বাসিন্দারা জানান, সকালে প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে গিয়ে তারা একটি নারীর মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি উজান থেকে স্রোতের টানে ভেসে এসে নদীর আবর্জনার সঙ্গে আটকে যায়। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে কিংবা তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীতে ভাসমান মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলমান। মৃতদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!