× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৫:৪৬ পিএম

বগুড়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৫:৪৬ পিএম

গ্রেপ্তার শামীম, রাকিব মন্ডল ও সাকিব। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার শামীম, রাকিব মন্ডল ও সাকিব। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

১৩ থেকে ১৭ জুন (মঙ্গলবার) পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (১৮ জুন) তাদের আদালতে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি  শফিকুল ইসলাম পলাশ।

গ্রেপ্তাররা হলেন, কামরান মন্ডল শামীম (৩৮), রাকিব মন্ডল (৩২) ও মো. সাকিব (২২)। 

জানা গেছে, গত ১১ এপ্রিল মো. মিজানুর রহমান নামের এক ব্যক্তি রানিরহাট এলাকায় অপহরণ, মারধর ও অর্থ লুটের শিকার হন। পরে তিনি শাজাহানপুর থানায় দায়ের করেন। 

অভিযোগ অনুযায়ী, তার কাছ থেকে ২৮,৫০০ টাকা, মোবাইল ফোন, বিকাশের মাধ্যমে আরও অর্থ এবং মোটরসাইকেল বন্ধক রেখে ১ লাখ টাকা আদায় করে অপহরণকারীরা।

তদন্তে নেমে পুলিশ ১৩ ও ১৭ জুন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে অস্ত্র ও দাঙ্গাসহ চারটি এবং কামরান শামীমের বিরুদ্ধে একটি হত্যা মামলার সংশ্লিষ্টতা রয়েছে।

ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, অন্য আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।

Link copied!