× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৭:১৭ পিএম

বগুড়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলায় প্রভাষক গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৭:১৭ পিএম

প্রভাষক নুরুল ইসলাম। ছবি- সংগৃহীত

প্রভাষক নুরুল ইসলাম। ছবি- সংগৃহীত

বগুড়ার ধুনটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় নুরুল ইসলাম (৩৫) নামে এক প্রভাষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বগুড়া শহরের ছিলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বটতলা এলাকায় প্রভাষকের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নুরুল ইসলাম সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মহিলা কলেজের প্রভাষক ও সোনাহাটা বটতলা এলাকার গফুর সরকারের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণচেষ্টার শিকার ওই শিশুর বাবার বাড়ি নিমগাছি ইউনিয়নের হাসাপোটল গ্রামে। সে ছোট বেলা থেকেই নানা বাড়িতে থেকে স্থানীয় একটি কেজি স্কুল পড়াশোনা করে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শিশুটি স্কুল থেকে বাড়িতে আসে। 

পরে দুপুরে খাবার খেয়ে পাশের বাড়ির এক প্রতিবন্ধী শিশুর সঙ্গে খেলতে যায়। এ সময় প্রতিবন্ধী ওই শিশুর মামা প্রভাষক নুরুল ইসলাম বাড়িতে কেউ না থাকার সুযোগে ভুক্তভোগী শিশুটিকে টেলিভিশন দেখার কথা তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের মানুষ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। 

এরপর ওই শিশু সবাইকে ঘটনাটি খুলে বলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পরেই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রভাষক নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।

ধুনট থানার ওসি জানান, এ ঘটনায় থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!