× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৪:৫৯ পিএম

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৪:৫৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়বেন। তিনি হাঁস প্রতীক চেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, রুমিন ফারহানা বিএনপির মনোনয়নপ্রত্যাশী হলেও জোটের স্বার্থে বিএনপি এ আসনটি ছেড়ে দেয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে। ফলে দলীয় মনোনয়ন পান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। মনোনয়ন না পেলেও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন রুমিন ফারহানা।

রুমিন ফারহানা ভাষাসৈনিক ও বর্ষীয়ান রাজনীতিবিদ অলি আহাদের কন্যা। অলি আহাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে।

এর আগে গত ২৪ ডিসেম্বর রুমিন ফারহানার পক্ষে সরাইলের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক যুবদল নেতা মো. আলী হোসেন। তিনি বলেন, দলীয় মনোনয়ন না পেলেও রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকবেন এবং জনগণের সমর্থনেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ‘আমি জানি না বাপের মতো বেটিরও কপাল আছে কি না। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র—সময়ই এর উত্তর দেবে।’ 

তিনি আরও বলেন, ‘আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তখন শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান আমার বাপকে জিততে দেননি।’

রূপালী বাংলাদেশ

Link copied!