× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:২৬ পিএম

রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, বিএনপি নেতাসহ ১৫০ জনের নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:২৬ পিএম

রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা। ছবি : সংগৃহীত

রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা এবং তার কর্মীদের ওপর হামলা-মারধরের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মো. আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি করেন। 

মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেনকে। এ ছাড়া পাঁচজনকে নামীয় এবং অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখিত আসামিদের অধিকাংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। পুষ্পস্তবক অর্পণের সময় আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সংসদ সদস্যের আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুষ্পস্তবক অর্পণ না করেই তিনি শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

পরে ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তার সমর্থকেরা। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!