× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৪:১৬ পিএম

প্রশাসনকে চুনোপুঁটি নয়, রুই-কাতলা ধরার আহ্বান

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৪:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মাদক চোরাচালান ও অবৈধ ড্রেজার ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি বলেছেন, এসব অপরাধে যদি তার নিজ দলের নেতাকর্মীরাও জড়িত থাকে, তবে তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে প্রশাসনকে ছোটখাটো অপরাধীদের পাশাপাশি বড় অপরাধীদেরও ধরার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মুশফিকুর রহমান বলেন, ‘আমি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বলে দিয়েছি, শুধু ছোটখাটো অপরাধী বা পাচারকারীদের ধরলেই হবে না; বড় বড় রাঘব বোয়ালদেরও আইনের আওতায় আনতে হবে। প্রশাসন যেন চুনোপুঁটি না ধরে, রুই-কাতলাদেরও ধরে। দলের হোক বা দলের বাইরের কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও জানান, ‘সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ কার্যক্রম বন্ধে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ‘বর্তমান সরকার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দখল করছে’ এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে এমপি মুশফিকুর রহমান বলেন, ‘সরকার নতুন। তারা সদ্য দায়িত্ব গ্রহণ করেছে। বর্তমানে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড ও ভিজিএফ কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে কাজ করছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দখলের মতো কোনো বিষয় নিয়ে সরকার কাজ করছে না। এসব মন্তব্যের কোনো ভিত্তি নেই।’

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘উপজেলার অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি জনগণ যেন সরকারি দপ্তর থেকে যথাযথ সেবা পায় সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।’

উপজেলা ইউএনও মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জান ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সহ-প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. ইকলিল আজম, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী এবং সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রুবেলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কসবা-আখাউড়া সীমান্ত পথে মাদক চোরাচালান বন্ধে জরুরি ভিত্তিতে কঠোর নজরদারি বৃদ্ধি, দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য মুশফিকুর রহমান।

Link copied!