ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর শহরের লালবাজার রেলক্রসিং এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১১ মার্চ) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলো- পৌর শহরের শান্তিনগর এলাকার মৃত নাসির মিয়ারের ছেলে হানিফ, একই এলাকার গোপাল মিয়ারের ছেলে মো. সৈকত, পৌর শহরের রেলওয়ে পূর্ব কলোনীর খোকন মিয়ারের ছেলে মো. অপু মিয়ার, কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের জাসু মিয়ারের ছেলে ইয়াছিন।

পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) সুমন কান্তি দে ও সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ দল পৌর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে কাজ করছেন। বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে পৌর শহরের লালবাজার রেলক্রসিং এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা দ্রুত পালানোর চেষ্টা করলে এ সময় ৪ ডাকাতকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। অজ্ঞাতনামা অন্তত ১০–১২ জন ডাকাত পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা যায়নি।

এ সময় ডাকাতরা ফেলে যাওয়া ২টি কাঠের বাটযুক্ত লোহার তৈরি রামদা, ১টি স্টিলের তৈরি ছুরি, ১টি সুইচগিয়ার ছুরি, ১টি কাঠের বাটযুক্ত রামদা এবং ১টি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি উদ্ধার ও জব্দ করা হয়।

আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে অভিযুক্ত কাউসার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’