ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে সায়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত আহমেদ।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিজয়পুর গ্রামের রনি মিয়ার ছেলে সায়ান সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে ভাসতে দেখা যায়।
উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।


