ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে দুই মাথাওয়ালা শিশুর জন্ম

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুরে দুই মাথাওয়ালা এক কন্যাশিশুর জন্ম হয়েছে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে। প্রসূতির নাম সুমি আক্তার। তার স্বামী মাসুদ গাজী পেশায় দিনমজুর। বাড়ি জেলার ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামে। শিশুটি বর্তমানে চাঁদপুর শহরের ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি।

পরিবারের সদস্যরা জানান, বাড়িতে প্রসববেদনা শুরু হলে প্রসূতিকে এ হাসপাতালে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাতে সিজারের মাধ্যমে তিনি এ কন্যাসন্তানের জন্ম দেন।

শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চাঁদপুরের শিশু বিশেষজ্ঞ (সাজর্ন) ডা. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, শিশুটির দেহ একটি হলেও মাথা দুইটি। এটি একটি বিরল ঘটনা। জন্মগত ত্রুটির কারণে এটি হয়েছে বলে তিনি জানান। শিশুটিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। অপারেশনের মাধ্যমে মাথাগুলো আলাদা করা যেতে পারে। এ অপারেশন ঢামেকে করা যেতে পারে।

ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ এই অপারেশন করানোর মতো প্রয়োজনীয় টাকা দিনমজুর পিতা মাসুদ গাজীর নেই। তাই তিনি সমাজের বিত্তবানদের ও সমাজসেবীদের সহযোগিতা চান।