× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৪:৩৫ পিএম

মৃত মুরগি বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৪:৩৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে মৃত মুরগি বিক্রির জন্য সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বাজার তদারকির নিয়মিত এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, ‘অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মৃত মুরগি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা, চর্বিতে রক্ত মিশিয়ে বিক্রির অপরাধে খান গোস্তের দোকানের মালিককে ২ হাজার টাকা, বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় ফাতেমা ফ্যাশনের মালিককে ৩ হাজার টাকা এবং একই অপরাধে আঁখি কসমেটিকসের মালিককে ২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।’

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এ সময় মৃত মুরগি ও রক্ত মেশানো মাংসের চর্বি ধ্বংস করা হয়।

অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Link copied!