× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ১২:৪১ পিএম

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ১২:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে হাজীগঞ্জ পৌরসভার ১০ ও ১১নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার পৌরসভাধীন রান্ধুনীমুড়া এলাকার ডিগ্রি কলেজ মাঠে গত ৩১ মার্চ বিকেলে সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের কথাকাটাটি হয়। এ বিষয়টি নিয়ে রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ার লোকজন মঙ্গলবার রাত ১০টার দিকে সংঘর্ষে জড়ায়। মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে এ সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। প্রথমে পুলিশ চেষ্টা করে সংঘর্ষ ঠেকাতে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!