× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১২, ২০২৫, ০৯:২৫ এএম

চাঁদপুরে জুয়ার আসর থেকে আটক ৯

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১২, ২০২৫, ০৯:২৫ এএম

রূপসা এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে যৌথ বাহিনী। ছবি- সংগৃহীত

রূপসা এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে যৌথ বাহিনী। ছবি- সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা এলাকায় অভিযান চালিয়ে ৯ জন জুয়াড়িকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—মো. হাফিজ (২৬), সোহাগ (৩২), শাহাদাত হোসেন (২৫), জিল্লুর রহমান (৪৭), মো. আলাউদ্দিন (২৬), মো. শাকিল (৩২), মো. মাসুদ (৪৫), মো. জসিম (৪০) ও বিপুল (৩২)।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তিনি জানান, আটক ব্যক্তিরা জুয়া খেলার পাশাপাশি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

লেফটেন্যান্ট জাবিদ হাসান আরও জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!