× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:২৮ পিএম

২ বাংলাদেশিকে আটক করল ভারতীয় পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:২৮ পিএম

বাংলাদেশ-ভারত সীমান্ত।

বাংলাদেশ-ভারত সীমান্ত।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি গরু চোরাকারবারিকে আটক করেছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চার জন রাখাল সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়ে বিএসএফের ধাওয়ার মুখে পড়ে। এ সময় দুই জনকে আটক করে ভারতের পশ্চিমবঙ্গের জঙ্গিপুর থানা পুলিশ।

আটক বাংলাদেশিরা হলেন, দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) এবং মো. মমিন আলী (২৫)। ঘটনার সময় সঙ্গে থাকা অন্য দুজন হলেন, মো. বাবু (২২) ও পিঠু ওরফে বাবু (২৭)। তাদের একজন ভারতের ভেতরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং অপরজন ধাওয়া খেয়ে বাংলাদেশে ফিরে এসেছেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা, স্বজন ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে অরক্ষিত সীমান্ত পেরিয়ে ভারতে যান ওই চার যুবক। ভারত থেকে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফের ধাওয়ার মুখে পড়েন। এ সময় দিগবিদিক পালাতে গিয়ে দুজন পালিয়ে যেতে পারলেও বাকি দুই জনকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ সদস্যরা। পরে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘ভারতীয় পুলিশ দুই জনকে আটক করেছে। অপর দিকে একজন ভারতের ভেতরে অবস্থান করছেন এবং আরেকজন বাংলাদেশে পালিয়ে এসেছেন।’

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিরা রাতের কোনো এক সময় অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিল। এ সময় সাতটি গরুসহ বিএসএফ তাদের ধাওয়া করে এবং গরুগুলো জব্দ করে নিয়ে যায়।

Link copied!