× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০১:৩৪ পিএম

সীমান্ত থেকে দুটি বিদেশি শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০১:৩৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (বিজিবি-৫৯) অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকা থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় মহানন্দা বিজিবি-৫৯ ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, এসব অস্ত্র সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল।

এর পরিপ্রেক্ষিতে আজমতপুর বিওপির সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে বৃহস্পতিবার রাত প্রায় পৌনে ১০টায় অভিযান চালিয়ে বিজিবির টহল দল ওই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে সীমান্ত দিয়ে এসব আগ্নেয়াস্ত্র আনা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!