× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:৪৮ পিএম

১২ ফেব্রুয়ারির পর চাঁদাবাজি চলবে না: বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:৪৮ পিএম

বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল। ছবি : রূপালী বাংলাদেশ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির পর দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে হবে।’

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের চেম্বার ভবনের হলরুমে জেলায় ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।ৎ

নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, চাঁদাবাজি এখন রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করছে। তিনি স্থানীয় পণ্য, বিশেষ করে আম ও কাঁসা বিশ্ববাজারে তুলে ধরে জেলার অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ব্যবসায়ীরা কর জটিলতা, নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে ধরে ব্যবসাবান্ধব পরিবেশের দাবি জানান।

মতবিনিময় সভায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. তরিকুল আলম মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোকলেসুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Link copied!