× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৫:০১ পিএম

রাতের অন্ধকারে দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৫:০১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার ব্যানার ও ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার ও ফেস্টুন পোড়ানোর ঘটনা ঘটে।

জানা যায়, সকালে নির্বাচনি বিভিন্ন এলাকায় ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলা দেখতে পান জামায়াতের কর্মী-সমর্থকরা। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরা এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার বলেন, ‘এ নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!