× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:২৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী গঙ্গাস্নান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:২৫ পিএম

গঙ্গাস্নানকে কেন্দ্র করে তত্তিপুর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।  ছবি : সংগৃহীত

গঙ্গাস্নানকে কেন্দ্র করে তত্তিপুর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তত্তিপুরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে গঙ্গা নদীর তীরে এ ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্তের সমাগম ঘটে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপ মোচন ও আত্মশুদ্ধির আশায় ভক্তরা গঙ্গা নদীতে স্নান করেন। গঙ্গাস্নানকে কেন্দ্র করে তত্তিপুর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারী-পুরুষসহ সব বয়সী মানুষ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। 

স্থানীয়রা জানান, প্রতিবছর নির্দিষ্ট সময়ে তত্তিপুরে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে, যা এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!