ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নদীর তীর থেকে ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:০১ পিএম
উদ্ধার করা ককটেল নিয়ে পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর পুনর্ভবা নদীর তীর থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর বেলিব্রিজ সংলগ্ন পুনর্ভবা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় দুটি পলিব্যাগে থাকা ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিকসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, ‘পুনর্ভবা নদীর তীর থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো প্রকৃতপক্ষে ককটেল কিনা, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করা যাবে।’

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।