× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:৪৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:৪৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নূরে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বোমা বিস্ফোরণে আহত তিনজনও রয়েছেন।

উল্লেখ্য: শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় একটি বাড়িতে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক নিহত হন। আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। আহতরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!